বিজ্ঞাপন

ভোলায় নদীপথে পাচারের সময় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ২

অ+
অ-
ভোলায় নদীপথে পাচারের সময় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ২

ভোলা সদর উপজেলায় নদীপথে ট্রলারযোগে পাচারের সময় অভিযান চালিয়ে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।

বিজ্ঞাপন

আটক পাচারকারীরা হলেন,সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মতিন উদ্দিনের ছেলে হাকিম উদ্দিন ও একই ইউনিয়নের আক্তার হোসেনে ছেলে মো.নাইম।

২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে এই তেল আটকের পর জব্দ করা হয়।

কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি স্টিল বডি বোটযোগে অবৈধভাবে পরিবহনকালে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ জ্বালানি তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।”

বিজ্ঞাপন

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ.রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয় এবং আটককৃত ব্যক্তিদের থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানার টাকা ইতোমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

‎দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সুজন।

মো.খাইরুল ইসলাম/এসএমডব্লিউ

বিজ্ঞাপন