বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ৬০ শিশু

অ+
অ-
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ৬০ শিশু

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী- গত ১ জানুয়ারি ৫ এপ্রিল পর্যন্ত জেলায় সর্বমোট ৩৯২ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত চারজন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১৭ জন ছেলে এবং ১১ জন মেয়ে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৫৫ জন (ছেলে ২৫, মেয়ে ৩০)। গত এক দিনে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬০ জন শিশু ও কিশোর-কিশোরী হামের চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে ৩১ জন ছেলে এবং ২৯ জন মেয়ে।

জেলায় হামের এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। রোগীর চাপ সামাল দিতে ইতোমধ্যে হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডটিকে সাময়িক আইসোলেশন ইউনিটে রূপান্তর করা হয়েছে। তবে ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক শিশুকে মেঝে ও করিডোরেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক মাসে জেলায় হামের উপসর্গ নিয়ে চারজন  শিশুর মৃত্যু হয়েছে, যা স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন জেলা হাসপাতালের চিকিৎসকরা।

বিজ্ঞাপন

হাসপাতালটির পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়াও আজ থেকে হামের টিকা দান কর্মসূচি চালু হয়েছে।

আশিক আলী/আরএআর

বিজ্ঞাপন