বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে, নিহত ১

অ+
অ-
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে, নিহত ১

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৫ জন।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে জলাশয়ে পড়ে যায়। একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। উদ্ধারকাজ কিছুটা বিঘ্ন ঘটতে পারে। পরে বিস্তারিত জানানো হবে।

আরিফ আজগর/এএমকে

বিজ্ঞাপন