বিজ্ঞাপন

জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিলো ছেলে

অ+
অ-
জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিলো ছেলে

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মায়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম (৪০) নামে এক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর উপজেলার টুপামারি ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে।  

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে জুয়া খেলতেন। বাবার সূত্রে পাওয়া তার মা ও বোনের জমি তিনি দীর্ঘদিন ধরে লিখে নেওয়ার জন্য তাদের চাপ দিয়ে আসছেন। আজ সকালে নুর আলম তার মা ও বোনকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। তারা জমি লিখে না দিতে চাইলে বিকেলের দিকে নুর আলম তার মায়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে ঘরসহ সব জিনিসপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

নুরজাহান বেগম বলেন, আমার ছেলে নুর আলম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত। সে লম্পট টাইপের ছেলে, জুয়ায় আসক্ত হয়ে সবকিছু বিক্রি করে দিয়েছে। এখন সে আমার কাছে আমার জমির অংশ এবং আমার মেয়ের জমির অংশ লিখে চায়। সেটি না দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। আজ সকালে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিয়েছে, না দেওয়ার কারণে বিকেলে আমার ঘর পুড়ে দিলো আগুন দিয়ে। আমি এখন কই যাব, কই থাকব। 

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাউদস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আগুনে ঘর পুড়িয়ে দেওয়ার একটি খবর পেয়েছি সেখানে পুলিশের একটি টিম গেছে। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবো।

শাহজাহান ইসলাম লেলিন/এমএএস

বিজ্ঞাপন