বিজ্ঞাপন

রংপুরে অবৈধ ৪ ইটভাটায় অভিযান, সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

অ+
অ-
রংপুরে অবৈধ ৪ ইটভাটায় অভিযান, সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রংপুরে অবৈধভাবে পরিচালিত চার ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মিঠাপুকুর উপজেলার ভগবতপুর ও রামপুরা এলাকার আরআর ব্রিকসের স্বত্বাধিকারী রবিউল ইসলাম প্রামাণিককে ৫ লাখ টাকা, এলকেএস ব্রিকসের নজরুল ইসলামকে আড়াই লাখ টাকা, এফপিবি ব্রিকসের সাজেদুল ইসলাম প্রধানকে ৪ লাখ টাকা ও এসআর ব্রিকসের রবিউল ইসলামকে ৪ লাখ টাকাসহ ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি আরও জানান, মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্র বিহীন ইটভাটা স্থাপনের মাধ্যমে ইট উৎপাদনের ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে মিঠাপুকুর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইটভাটার স্বত্বাধিকারীদের জরিমানা করা হয়। 

এ সময় পরিবেশ অধিদপ্তর ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর