বিজ্ঞাপন

দেশব্যাপী র‍্যাবের অভিযানে বিপুল মজুত ভোজ্যতেল জব্দ, জরিমানা

অ+
অ-
দেশব্যাপী র‍্যাবের অভিযানে বিপুল মজুত ভোজ্যতেল জব্দ, জরিমানা

ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে বিপুল পরিমাণ মজুত করা তেল জব্দসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সম্প্রতি দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাব সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এবং টঙ্গী কাঁচাবাজার এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করেছে।  

বিজ্ঞাপন

এ সময় ম্যাজিস্ট্রেট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেন এবং মোট ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।

এর আগে গত ৭ এপ্রিল র‍্যাব-৮ এর তত্ত্বাবধানে পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই অনুমোদন না থাকা, খোলা বাজারের তেল বোতলজাত করে বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো এবং মান নিয়ন্ত্রণের কোনো সার্টিফিকেট না থাকার অপরাধে মোট ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া নাসিরাবাদ এলাকায় মাবিয়া স্টোরের গোডাউনে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ৯ হাজার ৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় খাজা স্টোরের গোডাউনে ১২ হাজার লিটার ভোজ্যতেলের অবৈধ মজুদের অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব।

জেইউ/এমএসএ