বিজ্ঞাপন

খুলনায় লরি থেকে তেল চুরির সময় হাতেনাতে আটক ৫

অ+
অ-
খুলনায় লরি থেকে তেল চুরির সময় হাতেনাতে আটক ৫

খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপো মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

প্রশাসনের সূত্রে জানা যায়, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা, বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করার সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০-এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ঢাকা পোস্টকে বলেন, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোতে গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে তেল চুরির অভিযোগ তারা স্বীকার করে। এর মূল হোতা ছিলেন গাড়ির চালক। এ জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়।

মোহাম্মদ মিলন/এএমকে

বিজ্ঞাপন