বিজ্ঞাপন

ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক নাসির

অ+
অ-
ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক নাসির

দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির ভোলা জেলা প্রতিনিধি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টিভি এসোসিয়েট সিনিয়র রিপোর্টার এবং সমকালের ভোলা জেলা প্রতিনিধি নাসির উদ্দীন লিটন। 

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মো.জামাল হোসেন। 

এ নির্বাচনে পাঁচটি পদে মোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, যুগ্ম সম্পাদক পদে ২জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী। এছাড়া মোট ৪৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৫ জন ভোটার।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়া পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো. সুলাইমান, যুগ্ম সম্পাদক পদে একাত্তর টিভির ভোলা জেলা প্রতিনিধি মো.কামরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ। এছাড়া দপ্তর সম্পাদক পদে দেশ টিভির ভোলা জেলা প্রতিনিধি ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো.মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

তবে প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া,সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।  এছাড়া নির্বাহী সদস্য পদের বাকিটিতে এক প্রার্থী তার মনোনয়নপত্র জমা দিয়েও সেটি প্রত্যাহার করায় সেই পদটিও শূণ্য রয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.জামাল হোসেন, কো-চেয়ারম্যান হিসেবে কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো.এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.ইউছুফ, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহাকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

বিজ্ঞাপন

ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটন তাদের প্রতিক্রিয়ায় জানান, আজ উৎসমুখর পরিবেশে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সেই বহুল কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা তাদের মুল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। এছাড়া প্রবীণ নবীন সাংবাদিকদের সমম্বয়ে ভোলা প্রেসক্লাব পরিচালনাসহ স্থানীয় সাংবাদিকদের সার্বিক উন্নয়নে কাজ করার আশাব্যক্ত করেন তারা।
 
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মো.জামাল হোসেন ফলাফল ঘোষণা শেষে সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পেরেছি।

মো.খাইরুল ইসলাম/এনটি

বিজ্ঞাপন