বিজ্ঞাপন

তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অ+
অ-
তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নগরীর বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাজু আহমেদ (১৫) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত রাজুর মামা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, কুমিল্লা মডার্ন স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল রাজু। সে বাদুরতলা এলাকায় তার খালার বাসায় থেকে পড়াশোনা করত। শনিবার সকালে তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠে। এসময় তার সঙ্গে কেউই ছিল না। ছাদের একপাশে গেলে পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর মামা সাইফুল ইসলাম বলেন, আমার ভাগনে কুমিল্লা মডার্ন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের আশা ছিল, সে পড়ালেখা করে অনেক বড় হবে। কিন্তু শনিবার ভোরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ আজগর/এসএইচএ