সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মকছদ আলী (৪৫) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে এবং ইয়াছিন মিয়া (৩২) একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে একা ছিলেন গৃহবধূ। এ সময় গ্রেফতারকৃত মকছদ আলি (৪৫) ও ইয়াসিন মিয়া (৩২) গৃহবধূর স্বামীর খোঁজে তার ঘরে প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূ ঘরে একা থাকায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
বিজ্ঞাপন
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রোববার রাতে এসআই ফরিদের নেতৃত্বে এক বিশেষ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মো. আরিফ উল্লাহ ঢাকা পোস্টকে জানান, ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দুইজন আসামিকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।
বিজ্ঞাপন
এনটি
