বিজ্ঞাপন

টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ ৩ ডাকাত আটক

অ+
অ-
টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ ৩ ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকা থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাসহ তিনজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। 

আটকরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাসিমের ছেলে মোহাম্মদ নবী, একই ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে নুরুল আমিন এবং বালুখালীর স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ শাহজাহান।

পুলিশ জানায়, অভিযানের সময় টেকনাফ থেকে শামলাপুরগামী একটি সন্দেহজনক সিএনজি গরুর বাজার এলাকায় থামানোর চেষ্টা করা হলে যাত্রীরা পালানোর চেষ্টা করে। পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান, এএসআই মামুন ও সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান চালিয়ে সিএনজির চালকসহ তিনজনকে আটক করতে সক্ষম হন। আটকের পর তল্লাশি চালিয়ে মোহাম্মদ নবী নামের এক আসামির উরুর সাথে বিশেষ কায়দায় লুকানো একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা বালুখালী বাজার থেকে অস্ত্রটি সংগ্রহ করে বাহারছড়া ইউনিয়নে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল।

বিজ্ঞাপন

উপ-পরিদর্শক হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা তাদের আটক করতে সক্ষম হই এবং একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের অস্ত্র উদ্ধার করি এবং ডাকাতদের ব্যবহৃত সিএনজি, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ

বিজ্ঞাপন