বিজ্ঞাপন

ধামরাইয়ে দুই হাসপাতালকে জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা

অ+
অ-
ধামরাইয়ে দুই হাসপাতালকে জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা

ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের অভিযোগে এবং হাসপাতাল পরিচালনা সনদ না থাকায় অর্থদণ্ড ও একটি হাসপাতালে অপারেশন থিয়েটারে সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে ধামরাইয়ের কালামপুর এলাকায় আ্যাপোলো ডিজিটাল হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আ্যান্ড হসপিটাল নামে তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।  এ সময় আ্যাপোলো ডিজিটাল হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সনদ না থাকায় ৫ হাজার টাকা করে দুই হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এ ছাড়া, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আ্যান্ড হসপিটালের অপারেশন থিয়েটার নোংরা পরিবেশ এবং অসঙ্গতি পাওয়ায় অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি ঢাকা পোস্টকে বলেন, তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে দুইটি হাসপাতালে সনদ না থাকায় ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতালে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এএমকে

বিজ্ঞাপন