• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বিনিয়োগকারীদের আইপিওর শেয়ার বরাদ্দ ফের লটারিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮
অ+
অ-
বিনিয়োগকারীদের আইপিওর শেয়ার বরাদ্দ ফের লটারিতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে আবারও লটারি ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এখন থেকে আইপিওতে আসা কোম্পানির শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ না হয়ে, পূর্বের মতো বিনিয়োগকারীদের অংশ লটারির মাধ্যমে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ এর ওপর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক এম হাছান মাহমুদ, পরিচালক মো. আবুল কালাম, অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক শরিফুল আলমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আইপিওর সংশোধিত বিধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এতে আইন সংশোধনের মাধ্যমে আইপিওতে আগের মতো লটারি ব্যবস্থা ফিরিয়ে আনার তথ্য জানানো হয়।

এর আগে আইপিওতে লটারি প্রথা বাতিল করে বিনিয়োগকারীদের আগ্রহ ও জমা অর্থের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ করা হতো। আর এ জন্য আইপিওর শেয়ারের আবেদনের ক্ষেত্রে আগ্রহী বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশোধিত আইপিও বিধি অনুযায়ী ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোনো কোম্পানি আইপিওতে আসতে পারবে না। আর আইপিওতে আসা কোম্পানিগুলোকে তার মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। আইপিও–পরবর্তী কোম্পানির মূলধন হতে হবে ৫০ কোটি টাকা।

আরও পড়ুন
নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে : আবুল কালাম
সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি
৭৫ কোটি টাকা উত্তোলনে ৩ বে-মেয়াদি ফান্ডের অনুমোদন

সেই হিসাবে ৩০ কোটি টাকার মূলধনের কোনো কোম্পানি বাজারে আসতে চাইলে ওই কোম্পানিকে আইপিওতে ন্যূনতম ২০ কোটি টাকার শেয়ার ছাড়তে হবে। তবে ভালো মৌলভিত্তির বহুজাতিক কোম্পানি ও বড় কোম্পানির ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল থাকবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুঁজিবাজারে আইপিওতে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে অধিকতর ক্ষমতাশালী করা হয়েছে। আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলোর প্রসপেক্টাস বা বিবরণীর ওপর বস্তুনিষ্ঠ যে কোনো মতামত দিতে পারবে স্টক এক্সচেঞ্জ। এমনকি কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শনেরও ক্ষমতা দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জকে। স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানিকে তালিকাভুক্ত না করার বিষয়ে মতামত দিলে ওই কোম্পানি সেই মতামতের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে আপিলের সুযোগ পাবেন।

এমএমএইচ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুঁজিবাজার সংবাদবিএসইসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

মেয়াদি ‘এসএইএমএল লেকচার ইকুইটি ফান্ড’ বে-মেয়াদিতে রূপান্তরের অনুমোদন

মেয়াদি ‘এসএইএমএল লেকচার ইকুইটি ফান্ড’ বে-মেয়াদিতে রূপান্তরের অনুমোদন

মাকসুদ কমিশনের দেড় বছরে ১৪৮৮ কোটি অর্থদণ্ড, আদায় ৫ কোটি

মাকসুদ কমিশনের দেড় বছরে ১৪৮৮ কোটি অর্থদণ্ড, আদায় ৫ কোটি