• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের মধ্যে চুক্তি

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫০
অ+
অ-
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের মধ্যে চুক্তি

ব্যাংকের সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার। সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন কে মাহমুদ সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট এবং ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।  

বিজ্ঞাপন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে অনন্য অবদান রেখে চলেছে। পাশাপাশি ব্যাংকিং সেবার আওতা বহির্ভূত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। এই চুক্তির মধ্য দিয়ে মাইক্রো এবং এসএমই খাতকে প্রাধান্য দিয়ে ব্যাংকের সার্বিক ট্রান্সফরমেশনে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি।

এছাড়াও সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য আরও সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা যেমন নিশ্চিত হবে, পাশাপাশি বৃদ্ধি পাবে ব্যাংকের সার্বিক পরিচালন দক্ষতা ও সক্ষমতাও।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতযুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি