• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭
অ+
অ-
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের কোম্পানি এবং তিনটি গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের কোম্পানি।

বিজ্ঞাপন

কোম্পানিগুলো হলো— গ্রামীণফোন লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, ইফাদ অটোস পিএলসি এবং ফার্মা এইডস লিমিটেড।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে নিজ নিজ লভ্যাংশে ঘোষণা দিয়েছে।

গ্রামীণফোন গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এর আগে ১১০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ করেছিল। সে হিসাবে আলোচিত হিসাব বছরে কোম্পানিটি মোট ২১৫ নগদ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২০ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২১ টাকা ৯০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৯ পয়সা।

এদিকে, ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে রহিমা ফুড কর্পোরেশন। ইফাদ অটোস ও তাদের বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। আর ফার্মা এইডসের বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এমএমএইচ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ