গ্রাহকসেবা জোরদারে শেল্টেক্-এর নতুন সেলস অফিস

গ্রাহক সহায়তা ও যোগাযোগ বাড়াতে তেজগাঁও-গুলশান লিংক রোডের শেল্টেক্ এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন সেলস অফিস চালু করেছে শেল্টেক্ (প্রা.) লিমিটেড।
এই নতুন সেলস অফিসের উদ্বোধন অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, লেভেল ৮-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেল্টেক্ (প্রা.) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন অফিস চালুর মাধ্যমে প্রোপার্টি কেনার প্রক্রিয়ার প্রতিটি ধাপে সহজপ্রাপ্যতা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই সেলস অফিসে প্রকল্প বিষয়ে পূর্ণাঙ্গ পরামর্শ সেবা পাওয়া যাবে। গ্রাহকেরা এখানে এসে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, বিশেষজ্ঞ বিক্রয়কর্মীদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্দেশনা পাবেন, যাতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। পরিদর্শন প্রক্রিয়াকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অফিসে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদান ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্টেক্ (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে করেছে। মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা ও অন-টাইম হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নতুন সেলস অফিসের ঠিকানা: ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, লেভেল ০৮, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা