• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

লভ্যাংশ দেওয়ার ব্যর্থতায় দুই কোম্পানি নামলো জেড ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৬
অ+
অ-
লভ্যাংশ দেওয়ার ব্যর্থতায় দুই কোম্পানি নামলো জেড ক্যাটাগরিতে

নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি দুটি তাদের ঘোষিত ও অনুমোদিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে, ২০২৪ তারিখে জারি করা নির্দেশনা অনুযায়ী, লভ্যাংশ বিতরণে এই ব্যর্থতার কারণে কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির ‘মার্জিন রুলস, ২০২৫’ এর বিধি ১১(৮) অনুযায়ী, জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ায় আজ ১৫ ফেব্রুয়ারি থেকে আফতাব অটোমোবাইলস এবং নাভানা সিএনজির শেয়ার কেনার বিপরীতে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ, এখন থেকে বিনিয়োগকারীদের এই দুই কোম্পানির শেয়ার নিজস্ব অর্থায়নে কিনতে হবে।

বিজ্ঞাপন

এমএমএইচ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার