• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯
অ+
অ-
মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং-এর লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাব-২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোবাইল কোর্ট অভিযানে ১৪টি দোকানে প্রায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযান শেষে র‌্যাব-২ এর সিইও খালেদুল হক হাওলাদার জানান, জনদুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নীতিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, রয়েছে নিরাপদ খাদ্য আইন ২০১৩, রয়েছে বিএসসিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন। এ ছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

তিনি বলেন, ব্যবসাটা হবে আইনের মধ্য থেকে। যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। 

তিনি বলেন, আমরা কোন সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দেব না। বাজারে পণ্য মজুদ করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে,  আমরা এটা করতে দেব না। 

বিজ্ঞাপন

খালেদুল হক হাওলাদার জানান, জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজানের মধ্যেও যেন আরও কম দামে পণ্য পায়। এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী ১০০টির অধিক টিম বাজার মনিটরিংয়ের কাজ করছে। ঢাকা মহানগরীতে ভোক্তা অধিদপ্তরের ১০টির অধিক  মনিটরিং টিম বাজার মনিটরিং করছে।  

আরও পড়ুন
শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা
নগদে বিনিয়োগ করতে চায় দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান
রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি, তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা ছিল না। কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য যেমন ভেজাল গুড় বা এ ধরনের অনেক পণ্য আমরা বিক্রি করতে দেখেছি। 

বিজ্ঞাপন

এএএম/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাবভোক্তা অধিকার অধিদফতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার