বিআইটিপিএন’র উদ্যোগে আইসিটি খাতের নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন)-এর উদ্যোগে গত ৭ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ঐতিহ্যবাহী তুর্কি রেস্টুরেন্ট ‘আদানা সোফরাসি’-তে এক গ্র্যান্ড ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিআইটিপিএন’র সদস্যদের পাশাপাশি আইসিটি খাতের শীর্ষস্থানীয় বৈশ্বিক ও দেশীয় ট্রেড বডি, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং ক্লাবের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআইটিপিএন’র সভাপতি ফারুক আজম আরশাদ এবং সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আজাদ।
সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। এদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক মো. জুয়েল চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব এবং কোষাধ্যক্ষ এম. এ. তাহের। বিআইটিপিএন’র ইসি পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য নোমান হায়দার তার বক্তব্যে দেশের আইসিটি খাতে সংগঠনের অবদান, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিআইটিপিএন-এর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও বিআইটিপিএন’র স্ট্যান্ডিং কমিটির নেতারা নিজ নিজ কমিটির ভিশন ও মিশন নিয়ে আলোকপাত করেন। এদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক চেয়ারম্যান মাকসুদ হোসেন, পিআর ও কমিউনিকেশন চেয়ারম্যান শামীম আজাদ, মেম্বারশিপ অ্যাফেয়ার্স চেয়ারম্যান মোশিউর রহমান, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান শরীফ আহসান, ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারম্যান তারারজু রাহবার এবং কর্পোরেট অ্যাফেয়ার্স কো-চেয়ারম্যান ইমতিয়াজ।
অনুষ্ঠানে বিআইটিপিএন’র প্রতিষ্ঠাতা সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা আইটি প্রফেশনাল কমিউনিটির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান মতামত ব্যক্ত করেন। এছাড়াও দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা, হসপিটালিটি খাতসহ বিভিন্ন শিল্পের বিশিষ্ট প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘রেস অনলাইন লিমিটেড’। প্রতিষ্ঠানটি ফাইবার ও ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করছে।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার গেট-টুগেদার দেশের আইটি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ স্থাপনের পাশাপাশি ভবিষ্যতের উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।
এমএন