• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৬:৪২
অ+
অ-
খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দিন দিন প্রকট হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে হঠাৎ করেই গত সপ্তাহ থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তলানিতে নেমেছে। বরাবরের মতো সরবরাহ সংকটের সুযোগ নিতে ভুল করছেন না কোম্পানি, ডিলার কিংবা খুচরা বিক্রেতা—কেউই। বিপরীতে সম্মিলিত কৌশলে পকেট কাটা হচ্ছে সাধারণ ভোক্তার। কোনো কোনো ক্ষেত্রে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত বাড়তি ব্যয় করতে হচ্ছে।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। কিছু দোকানে অল্প পরিমাণ তেল থাকলেও বাড়তি দামে কেনার অজুহাতে ভোক্তার কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে লিটারে ৫-১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অবশ্য সুপারশপগুলোতে নির্ধারিত দামে বিক্রি হলেও বিক্রয়সীমা (লিমিট) বেঁধে দেওয়া হয়েছে। অনেক শপে বেশ কিছুদিন ধরে কোনো ব্র্যান্ডেরই সয়াবিন তেলের সরবরাহ নেই। এই সুযোগে মুদি দোকানগুলোতে খোলা তেলের বিক্রি বাড়ছে। কোনো কোনো দোকানে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২২০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, কোম্পানি থেকে আগের মতো সরবরাহ না পাওয়ায় তারা পর্যাপ্ত বোতলজাত তেল বিক্রি করতে পারছেন না। ডিলাররা বলছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাবস্থার কারণে কোম্পানি থেকেই সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তা ছাড়া ডিলার পর্যায় থেকে আগে যে কমিশন দেওয়া হতো, এখন তা কমিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা বোতলের গায়ে নির্ধারিত দামেই কিনছেন। ফলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

আরও পড়ুন
‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’
সোনার দাম আরও কমলো
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বিজ্ঞাপন

তবে রাজধানীর বিভিন্ন বাজারের ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। বরং অনেক খুচরা বিক্রেতা নিজস্ব ব্যবস্থাপনায় বোতলজাত তেল মজুত করে খোলা তেলের বিক্রি বাড়াচ্ছেন। বাড়তি দামে খোলা তেল বিক্রি করে তারা লাভ বেশি পাচ্ছেন। এতে বোতলজাত তেল সরবরাহের সংকট দেখিয়ে খোলা তেলের কারসাজি করছেন খুচরা বিক্রেতারা।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মুগদা, মানিকনগর, সবুজবাগ, খিলগাঁও ও মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল না থাকলেও খোলা তেল দেদার বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল সর্বনিম্ন ২১০ টাকা থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ গত ডিসেম্বরে সরকার নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী, প্রতি কেজি খোলা সয়াবিন তেল খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৯৫ টাকা (১৭৬ টাকা লিটার হিসেবে) দরে বিক্রি করার কথা। অর্থাৎ, প্রতি কেজি খোলা সয়াবিন তেলে সরকারি দামের চেয়ে ২৫ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে। খুচরা বাজারে মাত্র দুই সপ্তাহ আগেও এ তেল ১৯৫ থেকে ১৯৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এদিকে মুদি দোকানগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল সামান্য পরিমাণ দেখা গেলেও লিটারপ্রতি ২০৫ থেকে ২১০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। কোনো কোনো দোকানে সয়াবিন তেলের বিকল্প হিসেবে সিটি গ্রুপের ‘তীর’ ব্র্যান্ডের ক্যানোলা অয়েল বিক্রিতে দোকানিদের বেশি আগ্রহ দেখা গেছে। ক্যানোলা অয়েল নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে ২১০ থেকে ২১৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এসিআই গ্রুপের চেইন সুপারশপ ‘স্বপ্ন’-এর মুগদা ও মানিকনগর শাখা ঘুরে দেখা যায়, তাদের শপে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের ১ ও ৫ লিটারের কিছু বোতলজাত তেল রয়েছে। এ ছাড়া টি কে গ্রুপের ‘পুষ্টি’ ও সিটি গ্রুপের ‘তীর’ ব্র্যান্ডের ক্যানোলা অয়েলের কিছু বোতল সাজানো রয়েছে। শপের কর্মীরা জানান, তারা একজন ক্রেতার কাছে দিনে সর্বোচ্চ এক বোতল তেল বিক্রি করছেন। বাইরের দোকানে তেল না থাকায় সুপারশপে বাড়তি চাপ তৈরি হওয়ায় তারা এই নিয়ম করেছেন।

প্রাণ-আরএফএল গ্রুপের চেইন শপ ‘ডেইলি শপিং’-এর মুগদা শাখায় গিয়ে দেখা যায়, সেখানে কেবল ‘রূপচাঁদা’ ব্র্যান্ডের ২ লিটারের সয়াবিন তেল রয়েছে। এটি নির্ধারিত ৩৯৫ টাকা দরেই বিক্রি হচ্ছে। কর্মীরা জানান, ৫-৭ দিন তাদের শপে কোনো সয়াবিন তেল ছিল না, আজ কিছু মাল এসেছে।

মানিকনগরের স্থানীয় ‘নাদিয়া ফার্মা অ্যান্ড সুপার শপ’-এর কর্মীরা জানান, তাদের দোকানে ৭ দিনেরও বেশি সময় ধরে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল নেই। কবে আসবে তাও তারা নিশ্চিত নন।

এমএমএইচ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তেলের বাজার দরবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র