বিজ্ঞাপন

৩০ মিনিটে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট, লেনদেনেও গতি

অ+
অ-
৩০ মিনিটে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট, লেনদেনেও গতি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় যেকটি সিকিউরিটিজ দাম কমেছে তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। এ সময় এক্সচেঞ্জটিতে মোট ৩৭৯টি সিকিউরিটিজ লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩০৫টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ৩০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। 

বিজ্ঞাপন

এমএমএইচ/জেডএস