বিজ্ঞাপন

উত্থানের বাজারে লেনদেন বেড়ে ৮০০ কোটির ঘরে

অ+
অ-
উত্থানের বাজারে লেনদেন বেড়ে ৮০০ কোটির ঘরে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ সিকিউরিটিজে দাম বাড়লেও এদিন মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ৮০০ কোটি টাকার ঘরে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। অবশ্য দুপুর ১২টার দিকে অধিকাংশ সিকিউরিটিজ দাম কমার তালিকায় চলে যায়। দিনশেষে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে বেশি সংখ্যকের দাম বেড়ে লেনদেন শেষ হয়।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক সামান্য বেড়ে ২ হাজার ৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে দিনশেষে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্টে নেমে এসেছে।

আজ ডিএসইতে মোট ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এক্সচেঞ্জটিতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। অর্থাৎ কার্যদিবসের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ৬০ কোটি ২৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৫ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয় ১১ কোটি ৬ লাখ টাকা।

এমএমএইচ/জেডএস