• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৭৬৫ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৫, ২০:৫২
অ+
অ-
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৭৬৫ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭৬৫ জন সহকারী ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৫ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের থেকে ৭৬৫ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতন ক্রমে) পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে
৪৩তম বিসিএসে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা ৯ জানুয়ারি
চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

বিজ্ঞাপন

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি কোনো সমস্যা তৈরি হলে বা অভিযোগ উত্থাপিত হলে। 

জানা গেছে পদোন্নতি প্রাপ্ত সবাই ২৪-২৫ ব্যাচের কর্মকর্তা। ২৬ ব্যাচের কয়েকজন এর আগে পদোন্নতি দেওয়া হলেও এবারে তাদের আর কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। বাকিদের বঞ্চিত করা হয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয় ৯২২ জনকে।

এনএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়বিসিএসশিক্ষকশিক্ষা উপমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা