• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা

ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৬, ০১:১২
অ+
অ-
ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেলের বিরোধিতা করে মিছিলকে কেন্দ্র করে ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেনে কথা-কাটাকাটি এবং উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের হল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও শিক্ষার্থীদের চাপের মুখে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বাধ্য হন। 

আরও পড়ুন
নটর ডেম বিজ্ঞান ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলিং মডেলের বিরোধিতা করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলে তারা ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজে হবে না’ এবং ‘তুমি কে আমি কে—ডিসিয়ান’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের (দক্ষিণ হল) সামনে পৌঁছালে স্নাতকের শিক্ষার্থীরা তাদের বাধা দেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর ক্যাম্পাস ত্যাগ করেন। পরে হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার বিষয়ে ঢাকা কলেজের স্নাতক শিক্ষার্থী রাহুল আমিন বলেন, হঠাৎ করে মধ্যরাতে অনার্স শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। তখন আমাদের পরীক্ষা চলছিল, আমরা পড়াশোনায় ব্যস্ত ছিলাম। এ অবস্থায় মিছিল বের করায় আমরা প্রতিবাদ জানাই এবং পাল্টা মিছিল দিই।

বিজ্ঞাপন

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। কিন্তু অনার্সের ভাইয়েরা আমাদের মিছিলে বাধা দেন। কেন বাধা দেওয়া হয়েছে, তা আমরা বুঝতে পারিনি।

এঅন্যদিকে এ ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কলেজ প্রশাসনের সংশ্লিষ্টরা।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা কলেজরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগিআনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার