জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুত, চলছে তারিখ নির্ধারণের প্রক্রিয়া

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর (অষ্টম শ্রেণি) ফল প্রস্তুত হয়েছে। তবে ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
ঢাকা পোস্টকে তিনি বলেন, ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে এ নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে তা জানানো হবে।
জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ ডিসেম্বর।
আরএইচটি/জেডএস