বিজ্ঞাপন

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি কার্যক্রম শুরু ৫ এপ্রিল

অ+
অ-
৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি কার্যক্রম শুরু ৫ এপ্রিল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

বিজ্ঞাপন

নির্দেশনায় ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য ২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর জন্য বলা হয়েছে। আর আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে উপবৃত্তির জন্য শিক্ষার্থী এন্ট্রির মূল কার্যক্রম।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের প্রায় ৬২ লাখ শিক্ষার্থীকে প্রতিবছর উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় বছরে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন (BEFTN) পদ্ধতির মাধ্যমে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে এইচএসপি-এমআইএস (HSP-MIS) সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাবোর্ড ২০২৬ সালের ষষ্ঠ এবং ২০২৫-২৬ সেশনের একাদশ শ্রেণির নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা সফটকপি আকারে ট্রাস্টে পাঠিয়েছে। উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এইচএসপি-এমআইএসে এন্ট্রি করা বাধ্যতামূলক।

এ কারণে শিক্ষাবোর্ডগুলোকে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২ এপ্রিলের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় স্পষ্ট করে জানানো হয়েছে, শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

আরএইচটি/বিআরইউ