বিজ্ঞাপন

রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া দাখিল শিক্ষার্থীদের সুখবর দিলো বোর্ড

অ+
অ-
রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া দাখিল শিক্ষার্থীদের সুখবর দিলো বোর্ড

২০২৫-২৬ শিক্ষাবর্ষের দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে যারা তথ্য নিবন্ধন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা বাদ পড়েছিল, তারা আরও একবার নিবন্ধনের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। মাদ্রাসার মাধ্যমে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে নির্ধারিত বিলম্ব ফি প্রদান করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফি জমা দেওয়ার পর কেবল নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির (ই-এসআইএফ) সুযোগ পাওয়া যাবে। অনলাইনে এই তথ্য এন্ট্রির কাজ শেষ করতে হবে ২৩ এপ্রিলের মধ্যে।

বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই বর্ধিত সময়ে শুধু নতুন শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। আগে নিবন্ধন করা হয়েছে এমন কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

এছাড়া রেজিস্ট্রেশন ফি বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো কারিগরি সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের নিজস্ব সিম নম্বর থেকে অফিস চলাকালীন নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরএইচটি/বিআরইউ