চাঁদপুরের কচুয়া উপজেলার ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয়’ তার পুরোনো নাম ফিরে পেয়েছে। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি আবারও ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক দাপ্তরিক স্মারকে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা ওই স্মারকে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার আওতাধীন এই বিদ্যালয়টির নাম পরিবর্তনের প্রস্তাবে বিভাগীয় সম্মতি জ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল ‘আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’।
স্মারকে আরও উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিষ্ঠানটিকে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ হিসেবে নামকরণের প্রস্তাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরএইচটি/বিআরইউ
