বিজ্ঞাপন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন

অ+
অ-
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রোববার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেগীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি বর্তমান পদমর্যাদার সমপরিমাণ  বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বাংলাদেশের একজন অত্যন্ত অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক হিসেবে অবসর নেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এনটি 

বিজ্ঞাপন