• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

টিকু তালসানিয়ার জন্য দোয়া চাইলেন মেয়ে শিখা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭
অ+
অ-
টিকু তালসানিয়ার জন্য দোয়া চাইলেন মেয়ে শিখা

ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। তবে পরে জানা যায়, হৃদরোগ নয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী।

বিজ্ঞাপন

অভিনেতার মেয়ে শিখা তালসানিয়া বাবার জন্য দোয়া চেয়ে বলেন, ‘সবার প্রার্থনায় বাবা এখন অনেকটাই সুস্থ। আপনারা দোয়া করবেন,  এটা আমাদের সকলের জন্য একটা আবেগপূর্ণ সময় ছিল।’

তার কথায়, ‘আমরা আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে খুশি যে বাবা এখন অনেক ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা কোকিলাবেনের হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কাছে কৃতজ্ঞ তারা যা করেছেন সেই সবকিছুর জন্য হাসপাতাল এবং বাবার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুন

দাবানলে হলিউড স্টারের মৃত্যু
জন্মদিনে সত্যজিতের ছবি দেখতেন অমরীশ পুরী
পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থ হওয়ার আগে রেশমি দেশাইয়ের একটি গুজরাটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন টিকু তালসানিয়া। ছবির নাম ‘মম তানে নেয় সমজায়’। সেখানে থাকাকালীনই বুকে ব্যথা ও সঙ্গে অস্বস্তি শুরু হয় অভিনেতার। এরপর তাকে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রসঙ্গত, ২০০২ সালে সঞ্জয়লীলা বনশালির পিরিয়ড ড্রামা ‘দেবদাস’-এ তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, সেটি অবশ্য কৌতুক চরিত্র ছিল না। অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল টেলি ধারাবাহিকের হাত ধরে। টিকু অভিনীত প্রথম হিন্দি ধারাবাহিক ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’। এর ঠিক ২ বছর পরে, ১৯৮৬ সালে মোট তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্রভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন