• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘শীত বিলাসের জোর দাবি জানাই’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ২২:২৩
অ+
অ-
‘শীত বিলাসের জোর দাবি জানাই’

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা থেকে বড়পর্দা সবখানেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। শুধু অভিনয় নয়, নিজের বহুমুখী দক্ষতা আর মনোমুগ্ধকর উপস্থিতির ছাপ রেখে চলেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফারিণ বেশ সক্রিয়।

বিজ্ঞাপন

বর্তমানে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ছয় ঋতুর দেশ বাংলাদেশে প্রতি বছরই শীতকাল আসে এক ভিন্ন আমেজ নিয়ে। এবার শীতের এই কড়া নাড়ার মুহূর্তে অভিনেত্রী তাসনিয়া ফারিণও জানালেন নিজের মনের কথা। সম্প্রতি এক পোস্টে তিনি শীত বিলাসের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
যীশু-সৌরভের প্রযোজনায় অভিনয় করবেন সাগ্নিক
হলুদের সাজে কেয়া পায়েল
দিনে কতক্ষণ কাজ করেন অমিতাভ?

একগুচ্ছ ছবি শেয়ার করে তাসনিয়া ফারিণ লেখেন, ‘বসন্ত বিলাসের পাশাপাশি শীত বিলাসের জোর দাবি জানাই।’ বোঝাই যাচ্ছে, উষ্ণ বসন্তের মতোই শীতল শীতের আরাম ও সৌন্দর্য উপভোগ করতে চান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ফারিণের এই পোস্টে নেটিজেনদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী ফারিণের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘হেমন্তের মিষ্টি সন্ধ্যার শীতের আগমনী বার্তা! সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ আরেকজন অনুরাগী লিখেছেন, ‘শীত বিলাসও কিন্তু কম যায় না! শীতের রাতে গরম গরম চা আর পিঠার সাথে বসে গল্প করার মজাই আলাদা।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তাসনিয়া ফারিণতারকা কথাসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ট্রেলারে নিশো‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিতর্কে জড়ালেন জিতু কামাল

বিতর্কে জড়ালেন জিতু কামাল