• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

আটকে গেল ফিলিস্তিনি অভিনেতার অস্কার সফর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১১:৪৯
অ+
অ-
আটকে গেল ফিলিস্তিনি অভিনেতার অস্কার সফর

এবারের অস্কারের ৯৮তম আসরে অংশ নিতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। তার অভিনীত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ এবার সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেখানে উপস্থিত থাকতে পারছেন না অভিনেতা। গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। 

বিজ্ঞাপন

২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি হিন্দকে উদ্ধারে সাহায্যের চেষ্টা করেন। 

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে মোতাজ লিখেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের।

আরও পড়ুন
অস্কার পেল ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’
অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে এই হরর সিনেমা
সেরা পুরস্কার জিতল গাজায় শিশুহত্যা নিয়ে সিনেমা

বিজ্ঞাপন

মূলত গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিনেতার ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় হিন্দ রজবসহ তার পরিবারের পাঁচ সদস্য এবং তাকে বাঁচাতে যাওয়া দুই অ্যাম্বুলেন্স কর্মী নিহত হন।

ডিএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৯৮তম অস্কারের জমকালো শুরু : ডলবি থিয়েটারে তারার মেলা

৯৮তম অস্কারের জমকালো শুরু : ডলবি থিয়েটারে তারার মেলা

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত