• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৭:০৯
অ+
অ-
ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে জয়জয়কার হলো ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সিনেমার।  দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসার পর এবার ঘরে বসেই দেখার সুযোগ মিলছে বছরের এই আলোচিত সিনেমাটি।

বিজ্ঞাপন

অস্কারের জমকালো রাতে সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা সহ-অভিনেতার মতো বড় সব বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি। নির্মাতা পল থোমাস অ্যান্ডারসন শুধু পরিচালনাতেই নয়, চিত্রনাট্য ও প্রযোজনার মুনশিয়ানাতেও জয় করেছেন বিচারকদের মন।

অন্যদিকে, বরেণ্য অভিনেতা শন পেন এই ছবির মাধ্যমেই ক্যারিয়ারের তৃতীয় অস্কারটি নিজের করে নিলেন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই বিভাগে শন পেন এবার প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। 

আরও পড়ুন
আলিয়ার সম্পদের পরিমাণ কত?
কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং
ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

বিজ্ঞাপন

প্রেক্ষাগৃহ মাতানোর পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছে ১৬২ মিনিটের এই কমেডি-অ্যাকশন-থ্রিলার। বর্তমানে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি। ফলে বিশ্বজুড়ে দর্শকরা এখন ওটিটি সাবস্ক্রিপশনের মাধ্যমেই উপভোগ করতে পারছেন বছরের সেরা ছবি।

ছবিটিতে এক ঝাঁক মেগা তারকাকে পর্দায় হাজির করেছেন পরিচালক। প্রধান চরিত্রে রয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, যিনি ‘বব’ নামের একজন প্রাক্তন বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। অতীত ভুলে নতুন জীবন গড়ার চেষ্টা থাকলেও পুরনো সংঘাত আর ষড়যন্ত্র কীভাবে তাকে তাড়া করে ফেরে, তা নিয়েই ছবির টানটান উত্তেজনা। ছবিতে লিওনার্দো ও শন পেন ছাড়াও অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো, রেজিনা হল, তিয়ানা টেলর এবং সাজ ইনফিনিটি।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথাচলচ্চিত্রঅস্কার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত