• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

জীবনে কোনো অনিয়ম করিনি, সহ্যও করব না : স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৪, ১৪:২৫
অ+
অ-
জীবনে কোনো অনিয়ম করিনি, সহ্যও করব না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, আর কোথাও কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করব না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো।

বিজ্ঞাপন

এসময় তিনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান। একইসঙ্গে দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে তাদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শিগগিরই’
স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি ও পেজ খুলে প্রতারণা
চিকিৎসা পেতে মানুষের যে কষ্ট সেটি কমানোর চেষ্টা করব

বিজ্ঞাপন

শিশু আয়ানের মৃত্যুর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে শুধু চিকিৎসককে দোষ দিলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্য কারো গাফিলতি আছে কি না এবং ঘটনা আসলে কী ঘটেছিল সেটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এখানে সরাসরি কাউকে দোষারোপ করা যাবে না।

তিনি আরও বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি। এখন প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ চিকিৎসক নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল।

এসএএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্যমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানসিক হাসপাতালের নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ