• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা সুরক্ষা অধ্যাদেশ নিয়ে মতামত জানতে চায় মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৪, ২০:৩৬
অ+
অ-
স্বাস্থ্যসেবা সুরক্ষা অধ্যাদেশ নিয়ে মতামত জানতে চায় মন্ত্রণালয়

জাতীয় সংসদ বিলুপ্তির প্রেক্ষিতে সংবিধান অনুসারে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সার্বজনীন সুরক্ষার লক্ষ্যে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪’ প্রণয়ন করতে চায় সরকার। সেই লক্ষ্যে প্রণীত হওয়া আইনের খসড়া অধ্যাদেশ সম্পর্কে জনমত জানতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে জনমত আহ্বান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪’ আইনে পরিণত হলে পাবলিক, স্বায়ত্তশাসিত ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবাগ্রহীতার সুরক্ষা দেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন

ক্যান্সার হাসপাতালের নতুন পরিচালক ডা. জাহাঙ্গীর কবীর
স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে গেলেন আহতরা

বিজ্ঞাপন

এছাড়া দেশে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণে প্রণীত ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ রহিত করা হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

এর আগে ১৩ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা এই অধ্যাদেশ অনলাইনে প্রকাশ করার আদেশ দেন। তিনি ১৪ নভেম্বর এটি প্রকাশের আদেশ দিলেও প্রকাশ করা হয়েছে সোমবার (১৮ নভেম্বর)।

ওই আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার উপর জনমত যাচাইয়ের লক্ষ্যে খসড়া অধ্যাদেশটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশপূর্বক আগামী ১৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত রেখে প্রাপ্ত মতামত এ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

টিআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

সর্বজনীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ : অগ্রগতি, সীমাবদ্ধতা ও আগামীর পথরেখা

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ