নিয়মিত ও টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস বয়স হলেই হামের টিকা নিতে পারত শিশুরা। তবে হঠাৎ করে হামের সংক্রমণের ধরনকে বিবেচনায় নিয়ে নিয়মিত কর্মসূচিতে না হলেও ক্যাম্পেইনে ৬ মাসের শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) পরামর্শ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশে পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়া রীতি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ব্যাপারে নির্দেশনাও রয়েছে। ফলে ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন নাইট্যাগ। তবে নিয়মিত টিকাদানে অবশ্যই ৯ মাসের আগে দেওয়া যাবে না।
নিয়মিত কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগে টিকা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে হালিমুর রশিদ বলেন, বিশ্বের কোথাও নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৯ মাসের আগে দেওয়ার ইতিহাস নেই। তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সুপারিশ নেই। দেওয়া যাবে কিনা সেটি গবেষণার বিষয়। যতক্ষণ না হচ্ছে ৯ মাসেই নিতে হবে।
বিজ্ঞাপন
এমএল/জেডএস
