স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব স্বাক্ষরিত সনজীদা শরমিন এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমকে স্বাস্থ্য অধিদপ্তরের আতরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে একই অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তার পদে নিয়োগ পেয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ১ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২ এপ্রিল থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।
এমএল/জেডএস
