• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মাতাল যুবককে কফিনে ভরিয়ে মাটিচাপা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ১৮:৪৪
অ+
অ-
মাতাল যুবককে কফিনে ভরিয়ে মাটিচাপা!

মানসিক আঘাতপ্রাপ্ত এক যুবক দাবি করেছেন, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ‘মানব বলি’ হিসেবে কফিনে ঢুকিয়ে মাটিচাপা দেওয়া হয়েছিল। গত ১ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার এল আলতো এলাকায় মাদার আর্থ উৎসবের সময় রোমহর্ষক এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ভিক্টর হুগো মাইকা আলভারেজ (৩০) নামের ওই যুবক বার্ষিক উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যেখানে আদিবাসীরা দেবী প্যাচামামার পূজা করার জন্য সমবেত হয়েছিলেন। উৎসবের উদযাপনে আলভারেজ অত্যধিক মাত্রায় মদ্যপান করেছিলেন বলে জানিয়েছেন। এ সময় তিনি চেতনাও হারিয়ে ফেলেন।

কয়েক ঘণ্টা পর চেতনা ফিরে এলে প্রস্রাবের চাপ অনুভব করেন তিনি। তখন তিনি বুঝতে পারেন, গ্লাসের কফিনের ভেতরে শুয়ে আছেন; যার ওপরে মাটির স্তর। স্থানীয় সংবাদমাধ্যম জ্যাম প্রেসকে আলভারেজ বলেন, আমরা নাচানাচি করছিলাম। অনুষ্ঠানের ফাঁকে প্রচুর পরিমাণ মদ্যপানও করেছিলাম।

আরও পড়ুন: সালমান রুশদি কে, মুসলমানরা ক্ষুব্ধ কেন?

বিজ্ঞাপন

‘আমার শুধু মনে আছে যে, আমি বিছানায় শুয়ে আছি এবং প্রস্রাব করার জন্য উঠেছিলাম। কিন্তু আমি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলাম না।’

তিনি বলেন, আমি ধাক্কা মেরে কফিনটি ভেঙেছিলাম। পরে গ্লাসের ফাঁক গলে ভেতরে ময়লা পড়তে শুরু করে। আমি অনেক চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হই। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল।

ব্রিটিশ দৈনিক মেট্রো বলছে, একবার চেতনা ফেরার পর আলভারেজ বুঝতে পারেন, অনুষ্ঠানের শুরুতে যেখানে তিনি মদ্যপান করেছিলেন, সেই স্থান থেকে প্রায় ৫০ মাইল দূরের আচাচাচি শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের কাছে হাজির হয়ে এই ঘটনা জানালেও কর্মকর্তারা তা বিশ্বাস করেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: কর্মী ছাঁটাই করে অঝোরে কাঁদলেন ‘বস’!

ওই সময় পুলিশ কর্মকর্তারা তাকে মাতাল বলে বাসায় গিয়ে শান্ত হতে বলেন। তিনি প্রতারক নন বলে পুলিশকে জানান। পরে এই ঘটনা স্থানীয় গণমাধ্যমকে জানান আলভারেজ। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেখা যায়।

প্যাচামামা উৎসবে মানব বলি হিসেবে যে তাকে বলিদান করা হয়েছিল সে বিষয়ে আলভারেজের কোনও সন্দেহ নেই বলে জানিয়েছেন। মেট্রোকে তিনি বলেছেন, তারা আমাকে সুল্লু হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। সুল্লু দেবতাকে দেওয়া উপহারসামগ্রী। যেখানে মিষ্টি, ঔষধি গাছ, ডিম এবং অন্যান্য পানীয়ও দেওয়া হয়।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আজব খবরভিন্ন স্বাদের খবরঅফবিট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর