• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৩, ০০:০৯
অ+
অ-
বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করল ওমান

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা দেওয়া স্থগিত রাখবে ওমান।  

বিজ্ঞাপন

ওমান অবজারভার ও টাইমস অব ওমানের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। তবে কোনো পত্রিকাতেই উল্লেখ করা হয়নি কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে।  এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।  

আরও পড়ুন

গ্রিসে নিয়মিত হতে পারবেন বাংলাদেশিরা, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা, জাতিসংঘে চিঠি
বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস

বিজ্ঞাপন

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। আর রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে তিনি যদি আবার এমপ্লয়মেন্ট ভিসায় ফিরতে চান। 

নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।  

তবে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। 

বিজ্ঞাপন

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ব সংবাদওমানবাংলাদেশভিসা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান