• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

গ্রিসে নিয়মিত হতে পারবেন বাংলাদেশিরা, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১২:১০
অ+
অ-
গ্রিসে নিয়মিত হতে পারবেন বাংলাদেশিরা, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

গ্রিসে অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিদের নিয়মিত হতে আবেদন করার সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ অক্টোবর এই আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি এথেন্সের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে অভিবাসন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও গ্রিক সরকারের আইন নং-৪৯৫৯/২০২২ (A 144) ও ডিসিশন নং-৭১৬৬৫৯; ২৯/১১/২০২২ (B 6271) অনুযায়ী গ্রিস প্রবাসী বাংলাদেশিদের জন্য গ্রিস সরকারের অনলাইন প্ল্যাটফর্মে (https:/portal.immigration.gov.gr/electronic-applications) পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিটের জন্য আবেদনের পূর্ব নির্ধারিত সর্বশেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।

এতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস কর্তৃক আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রিক সরকারের ডিসিশন নং ৪৭৫২১৮/১৮.১০.২০২৩; (২৬/১০/২০২৩  তারিখের ৬১৭১নং গেজেট নোটিফিকেশন) অনুযায়ী পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিটের জন্য অনলাইন প্ল্যাটফর্মে আবেদনের সর্বশেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোমে বাংলাদেশ দূতাবাস থেকে এনআইডি করতে পারবেন প্রবাসীরা
শিগগিরই সৌদি প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু হচ্ছে
ভুয়া সনদ ব্যবহার করে আমিরাতে ভিসা জটিলতায় বাংলাদেশিরা

এ অবস্থায় পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিট গ্রহণের আবেদনের উদ্দেশে বাংলাদেশ দূতাবাস, এথেন্সে নাম নিবন্ধন করে পাসপোর্টের কপি সত্যায়ন করার সর্বশেষ তারিখ ২০ নভেম্বর ২০২৩ পুনর্নির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে যারা দূতাবাসে নাম নিবন্ধন করেছেন তাদের বিলম্ব না করে অতি দ্রুত একজন অভিবাসন বিষয়ক দক্ষ আইনজীবীর সহযোগিতায় সঠিকভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, যাদের পাসপোর্টের মেয়াদ আবেদনের দিন পর্যন্ত দুই বছরের কম থাকবে, তারা পাঁচ বছর মেয়াদি গ্রিসের রেসিডেন্ট পারমিট গ্রহণের আবেদন করতে পারবেন না। তাই তাদের দ্রুত পাসপোর্ট নবায়ন করে দূতাবাসে নিবন্ধন করা জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, গ্রিস প্রবাসী বাংলাদেশিদের মর্মে সতর্ক করা হচ্ছে, আবেদনের সঙ্গে কোনো ধরনের জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি ভুয়া রেকর্ভপত্র বা ডকুমেন্টস অনলাইনে বা অফলাইনে দাখিল করলে গ্রিস সরকারের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের ২৫/০৯/২০২৩ তারিখের ৪৩৪৪৭৬নং আদেশমূলে তাদের বিরুদ্ধে গ্রিস সরকার আইনগত ব্যবস্থা হিসেবে রেসিডেন্ট পারমিটের আবেদন বাতিলসহ তাকে পাঁচ বছরের জন্য গ্রিসে বসবাস ও রেসিডেন্ট পারমিটের পুনরায় আবেদনে নিষেধাজ্ঞা প্রদান করবে ও অবৈধভাবে গ্রিসে বসবাস ও জাল-জালিয়াতির কারণে প্রয়োজনে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করতে পারে।

এ বিষয়ে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।

এনআই/এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীগ্রিসপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বৈধ ভিসায় গ্রিসে গিয়ে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশিরা

বৈধ ভিসায় গ্রিসে গিয়ে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশিরা