• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কাজে খুশি হয়ে কর্মীদের নতুন গাড়ি উপহার দিলেন মালিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৩, ১৪:৪৪
অ+
অ-
কাজে খুশি হয়ে কর্মীদের নতুন গাড়ি উপহার দিলেন মালিক

কাজে খুশি হয়ে কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছেন এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। সেটিও আবার একজন বা দুজনকে নয়। নতুন গাড়ি উপহার দেওয়া হয়েছে ১২ জন কর্মীকে।

বিজ্ঞাপন

এমনকি নতুন এই গাড়ি উপহার পাওয়া কর্মীদের মধ্যে অফিসের একজন হেলপার বা সহায়ক কর্মীও রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। আসন্ন দীপাবলির আগে পাওয়া এই উপহারে কর্মীরাও বেশ খুশি।

গত শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক তার কর্মীদের দীপাবলির উপহার হিসেবে নতুন গাড়ি উপহার দিয়েছেন। মিটসকার্ট নামে হরিয়ানার ওই সংস্থার চেয়ারম্যান এম কে ভাটিয়া তার অফিসের হেলপারসহ মোট ১২ জন কর্মচারীর কাছে একেবারে নতুন টাটা পাঞ্চ গাড়ির চাবি হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন

কর্মীদের গাড়ি উপহার দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভাটিয়া বলেন, তিনি তার কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছেন এবং এই বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক বছর আগে ভাটিয়ার হাত ধরে কোম্পানির যাত্রা শুরু হয় এবং সেসময় থেকেই এই কর্মচারীরা তার সাথে রয়েছেন।

— ANI (@ANI) November 4, 2023

এদিকে এমকে ভাটিয়া তার লিংকড ইন প্রোফাইলে কর্মীদের গাড়িসহ ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শোরুমে গিয়ে গাড়ির কভার খুলছেন তারা। বছর কয়েক আগে ওই সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। যারা প্রথম দিন থেকে তার সঙ্গে আছেন, তাদেরকেই বিশ্বাসযোগ্যতার দিক থেকে বেছে নিয়েছেন চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ওই কর্মীদের সংস্থার প্রতি বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, প্রচুর পরিশ্রম করে তার সংস্থাকে একটি উচ্চতায় পৌঁছে দিয়েছেন। খারাপ সময়েও হাত ছাড়েননি তারা। তার কথায়, কর্মীরা যে কতটা স্পেশাল সে অনুভূতিই তাদের বোঝাতে চেয়েছেন তিনি।

— ANI (@ANI) November 4, 2023

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওতে নিজের প্রতিষ্ঠানের ১২ জন কর্মীর হাতে গাড়ির চাবি তুলে দিতে দেখা যাচ্ছে মালিক এমকে ভাটিয়াকে। এমনকি অফিস সহকারিকেও গাড়ি দিয়েছেন তিনি। আর গাড়ির চাবি হাতে নিয়ে উচ্ছ্বসিত কর্মীরাও।

আরও পড়ুন

রেস্তোরাঁয় ‘জ্যান্ত অক্টোপাস’ খেতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
হোটেলে খাওয়ার পরই হতো ‘হার্ট অ্যাটাক’, ধরা পড়ল রহস্য
ব্যথা নিয়ে হাসপাতালে তরুণ, পেটের ভেতর মিলল ছুরি

প্রসঙ্গত, এক মাস আগেই কর্মীদের গাড়ি উপহার দিয়েছিলেন ভাটিয়া। তবে এখন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাটিয়া জানিয়েছেন, দীপাবলির কথা মাথায় রেখে তখন এই উপহার তিনি দেননি। ভবিষ্যতে গাড়ি উপহার দেওয়া কর্মীর সংখ্যা ১২ থেকে ৫০ জনে উন্নীত করতে চান বলেও জানান ভাটিয়া।

এনডিটিভি বলছে, এদিকে কর্মচারীরা গাড়ি উপহারটি পেয়ে আনন্দিত ও বিস্মিত। এমনকি যারা গাড়ি উপহার পেয়েছেন তাদের মধ্যে কয়েকজন গাড়ি চালাতেও জানেন না। এছাড়া উপহার দেওয়া গাড়ির বিস্তারিত ফিচার জানা যায়নি।

তবে টাটার পাঞ্চের ওই নতুন গাড়ির দাম বাাজারে ৬ লাখ রুপি থেকে শুরু হয়ে থাকে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতআজব খবরভিন্ন স্বাদের খবরঅফবিটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি