• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিশ্বজুড়েই নিষ্ক্রিয় ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৪, ২২:১২
অ+
অ-
বিশ্বজুড়েই নিষ্ক্রিয় ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম

বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় পুরো বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে।

ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ফেসবুকের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে ঢুকতে পারছেন না। তারা অভিযোগ করেছেন, হঠাৎ করে তাদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে এবং এরপর আর ঢুকতে পারছিলেন না। অপরদিকে ইনস্টাগ্রাম কোনো কাজই করছে না।

আরও পড়ুন

ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম, নেপথ্যে কারণ কী?
হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

বিজ্ঞাপন

মেটার পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি বলে জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।

ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে দেখা গেছে, অনেক মানুষ সেখানে ফেসবুক ডাউনের ব্যাপারে রিপোর্ট করছেন।

মেটার বাণিজ্য পণ্য বিষয়ক একটি পেইজ আছে, যার মধ্যে রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি। ওই পেইজের মাধ্যমে বোঝা গেছে, তাদের সবকিছু ঠিকঠাকমতো কাজ করছে।

বিজ্ঞাপন

তবে মেটার জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ঠিকঠাক মতো কাজ করছে।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি) কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বলেন, সমস্যাটি আমাদের দেশীয় নয় এটি একটি বৈশ্বিক সমস্যা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য আমরা কাজ করছি।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেসবুকমেসেঞ্জারইন্সটাগ্রামবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ