• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম, নেপথ্যে কারণ কী?

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৫ মার্চ ২০২৪, ২২:২০
অ+
অ-
ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম, নেপথ্যে কারণ কী?

হুট করেই লগআউট হয়ে গেল ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার! বাংলাদেশসহ বিশ্বজুড়ে একই অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। অনেকেরই অটো লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। তা আর রিকভার করা যাচ্ছে না। তবে শুধু ফেসবুকই নয়, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জারেও একই সমস্যা দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ, ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপসহ বিশ্বের অনেক জায়গায় দেখা দিয়েছে এই সমস্যা। রাত ৯টা নাগাদ হঠাৎ করে সবার মোবাইল বা সিস্টেমে হয়েছে এই সমস্যা। সার্ভারের সমস্যা থেকেই এই বিপত্তি, বলছে সাইবার বিশেষজ্ঞরা। ফেসবুক খুললেই এখন সেশন এক্সপায়ার্ড বলছে।

ফলে কোটি কোটি ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছে না। পাশাপাশি ইনস্টাগ্রামেরও একই অবস্থা। হঠাৎ কী হলো? কী কারণে ফেসবুক-ইনস্টাগ্রামে এই সমস্যা তা বুঝতে পারছেন না গ্রাহকেরা।

dhakapost

আরও পড়ুন

হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!
বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার-ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন

তবে ফেসবুক অ্যাপসে একটি মেসেজ শো করছে। যাতে লিখা আছে, দ্রুতই ফিরে আসবো। প্রয়োজনীয় মেরামতের জন্য এখন ফেসবুক সাময়িক ডাউন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে।

ব্যবহারকারীদের অভিযোগ, নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তার পর চাইলেও আর লগ ইন করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, নিজেদের পোস্ট, স্টোরি, কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে। মার্ক জাকারবার্গের মেটারই তৈরি আর এক অ্যাপ ‘থ্রেডস’-এ একই সমস্যা দেখা দিয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ থাকায় বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই ঝুঁকেছেন এক্স (সাবেক টুইটার)-এ। সেখানেই ক্ষোভ প্রকাশ করছেন তারা। এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘ফেসবুক তো বন্ধ। তা হলে এখানেই আজ বন্ধুদের হাই বলি। খবরাখবর নিই!’’

বিজ্ঞাপন

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেসবুকইন্সটাগ্রামমেসেঞ্জার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ