• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭
অ+
অ-
এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নবনির্বাচিত এই মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট শনিবার জানিয়েছেন, তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান। কাশ প্যাটেল নামেই তিনি বেশি পরিচিত।

আর মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।

মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব
ক্তরাষ্ট্রের আইনসভায় ৫ বাংলাদেশির জয়
মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই ভারতীয় বংশোদ্ভূত তুলসী?

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন কাশ প্যাটেল। তিনি এর আগে এফবিআইর ভূমিকা বদলানোর প্রস্তাব করেছিলেন এবং ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনও কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত বলেও মত দিয়েছিলেন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের