• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বেঁচে গেছে হজের অর্থ, হাজিদের বিপুল অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
অ+
অ-
বেঁচে গেছে হজের অর্থ, হাজিদের বিপুল অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান
ফাইল ছবি

গত বছর পবিত্র হজ পালন করা হাজিদের জন্য বড় অংকের অর্থ ফেরত দেওয়া ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির ধর্ম-বিষয়ক মন্ত্রী চৌধুরী সালিক হুসাইন গত বছর হজ করা হাজিদের ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

মূলত হজের জন্য হাজিদের কাছ থেকে নেওয়া অর্থ বেঁচে যাওয়ার কারণেই তা ফেরত দিচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের ধর্ম-বিষয়ক মন্ত্রী চৌধুরী সালিক হুসাইন বলেন, “আমি জাতিকে একটি সুসংবাদ জানাতে চাই। আমরা গত বছর হজ করা সকল হজযাত্রীর টাকা ফেরত দিচ্ছি। সর্বনিম্ন ২০ হাজার রুপি থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে এবং আমরা এ বছরও হজের জন্য সর্বোত্তম সুবিধা প্রদান অব্যাহত রাখব। এ বছরের হজের খরচও বাড়েনি।”

তিনি আরও বলেন, পাকিস্তান যে হজ প্যাকেজ দিচ্ছে তা বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের।

বিজ্ঞাপন

পাকিস্তানের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাজিদের অর্থ ফেরতের বিষয়ে আরও বিশদ বিবরণ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, কিছু হাজি ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত পাবেন, আর অন্যরা কমপক্ষে ২০ হাজার রুপি পাবেন।

আরও পড়ুন

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু শিগগিরই
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের ফ্লাই জিন্নাহ
কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা পাকিস্তানের
পাকিস্তানের অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানে নজর বাংলাদেশের
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান
পাকিস্তানের কাছে ৪০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, গত বছর হজ পালন করা তিন শতাংশ হজযাত্রী পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি, ২৩ শতাংশ হজযাত্রী পাবেন ৭৫ হাজার রুপি এবং ৩ হাজার হাজি ৫০ হাজার রুপি করে ফেরত পাবেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অতিরিক্ত সচিব আরও বলেন, এ বছরের হজ প্রক্রিয়ায়ও যদি অর্থ সঞ্চয় করা সম্ভব হয়, তবে সেই অর্থও হজযাত্রীদের ফেরত দেওয়া হবে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানহজইসলামবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?