• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের ফ্লাই জিন্নাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০
অ+
অ-
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের ফ্লাই জিন্নাহ

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা। এই অনুমতি অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সোমবার বাসসকে জানান, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল, আমরা তা অনুমোদন করেছি।

আরও পড়ুন

এজেন্সিগুলোকে অতিরিক্ত দামে টিকেট কিনতে না করল আটাব
যেসব কারণে বেড়েছে প্লেনের টিকিটের দাম
বিমানকে বাণিজ্যিকভাবে লাভবান করতে কাজ করতে হবে

তিনি আরও বলেন, এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। তারা স্লট এবং ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৫ সালে এই রুটে সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।

বিজ্ঞাপন

ফ্লাই জিন্নাহ পাকিস্তানের একটি বাজেট এয়ারলাইন্স।

সূত্র : বাসস

এআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানবাংলাদেশবিমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’