• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের হাত-পা বাঁধার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫
অ+
অ-
অবৈধ অভিবাসীদের হাত-পা বাঁধার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তাদের পূর্ণগতিতে ফেরত পাঠানোর কাজ শুরু করে মার্কিন প্রশাসন। তবে সবাইকে অবাক করেছে—  এসব অভিবাসীদের শিকলে হাত-পা বেঁধে এরপর বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিবাসীদের এমন একটি ভিডিও প্রকাশ করেছে। যেটিতে দেখা যাচ্ছে, শিয়াটল বিমানবন্দরে শিকল প্রস্তুত করা হচ্ছে এবং সেগুলো অভিবাসীদের পরিয়ে দেওয়া হচ্ছে। এরপর ধীরে ধীরে এসব অভিবাসী বিমানে উঠছেন। শিকলগুলো দেখে বোঝা যাচ্ছে, এগুলো খুবই ভারী। এতে করে যাদের পা ও হাতে এগুলো পরানো হচ্ছে তাদের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।

হোয়াইট হাউজের এ ভিডিওটি শেয়ার করেছেন ট্রাম্পের সহযোগী ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। অভিবাসীদের শিকল পরানোয় ঘটনায় তিনি খুব খুশি হয়েছেন সেটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “হাহা, ওয়াও।”

আরও পড়ুন

আবারও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ইলন মাস্ক এমন শিরোনাম দেওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। নেটিজেনরা বলছেন তার এমন প্রতিক্রিয়া ‘জঘন্য’ এবং ‘অমানবিক’।

— The White House (@WhiteHouse) February 18, 2025

অবৈধ অভিবাসীদের শিকল পরানোর ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনা করেছেন ভারতের রাজনীতিবিদরা। তাদের দেশের নাগরিকদের এমনভাবে হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গুয়েতেমালা, পাকিস্তান, আফগানিস্তান এবং চীনেরও অসংখ্য অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

ভারতীয়দের সঙ্গে এমন আচরণ করায় দেশটির বেশিরভাগ মানুষ ক্ষিপ্ত হয়েছিলেন। এমন সময়ই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তার বৈঠকের পরও ভারতীয়দের বেঁধেই ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদভারতভিন্ন স্বাদের খবরডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

ইরানকে সহায়তা করছে রাশিয়া

ইরানকে সহায়তা করছে রাশিয়া

মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

ইরানে কি সরকারের পতন ঘটবে?

ডি ফ্যাক্টো সুপ্রিম লিডার লারিজানি নিহতের গুঞ্জনইরানে কি সরকারের পতন ঘটবে?