• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
ডি ফ্যাক্টো সুপ্রিম লিডার লারিজানি নিহতের গুঞ্জন

ইরানে কি সরকারের পতন ঘটবে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ০২:২৩
অ+
অ-
ইরানে কি সরকারের পতন ঘটবে?

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। যদিও ইরান এখনো তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি।

বিজ্ঞাপন

তবে একাধিক ইসরায়েলি সূত্র দাবি করেছে গতকাল মঙ্গলবার মধ্যরাতে লারিজানিকে হত্যা করা হয়।

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার পর লারিজানি ডি ফ্যাক্টো সুপ্রিম লিডারের দায়িত্ব পালন করছিলেন। এখন তিনিও নিহত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমন অবস্থায় কি ইরানের বিপ্লবী সরকারের পতন হওয়ার কোনো সম্ভাবনা আছে?

সংবাদমাধ্যম আলজাজিরাকে ‘সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউমেনিটেরিয়ান স্টাডিসের’ জ্যেষ্ঠ গবেষক সুলতান আল-খুলাইফি বলেছেন, “দেখে যা বোঝা যাচ্ছে, ইসরায়েল ইরানের বড় নেতাদের হত্যা করার কৌশল অব্যাহত রেখেছে। কিন্তু ইরানের যে শাসনব্যবস্থা সেটি এখনো দাঁড়িয়ে আছে।”

বিজ্ঞাপন

“ইরাক ও আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে দেখা যায় এটি একটি প্রাতিষ্ঠানিক সরকার। যার অর্থ একজন নেতাকে হত্যা করলে আরেকজন তার জায়গায় দায়িত্ব নিতে পারবেন না, এমনটি নয়।”

“আলি লারিজানিকে হত্যার বিষয়টি যদি নিশ্চিত হয়, তাহলে তার জায়গায় আরেকজন স্থলাভিষিক্ত হবেন।”

আলজাজিরার সাংবাদিক তাকে ইরানের সরকার পতনের সম্ভাবনা নিয়ে জিজ্ঞেস করেন।

বিজ্ঞাপন

জবাবে আল-খুলাইফ বলেন, “সাধারণত সরকার পতন হয়, যখন সরকার ব্যবস্থা ভঙ্গুর হয় এবং সেই সরকার মানুষকে সেবা দিতে পারে না। এর পাশাপাশি সরকার বিরোধীদের দেওয়া বাইরের সহায়তা যদি মাঠপর্যায়ে কার্যকর হয় তাহলে সরকার পতন ঘটে।”

“আমরা দেখেছি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কুর্দিদের নিয়ে বাজি ধরতে চেয়েছিল (ইরানের সরকার পতন ঘটাতে চেয়েছিল)। কিন্তু কুর্দিরা বাজির ফাঁদে পা দেয়নি। তাই আমি মনে করি না এ মুহূর্তে ইরানের সরকারের পতন ঘটবে।”

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

ইরানকে সহায়তা করছে রাশিয়া

ইরানকে সহায়তা করছে রাশিয়া

মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

মোজতবা খামেনিকে খুঁজে বের করে হত্যা করব, হুমকি ইসরায়েলের

আলি লারিজানির ব্যাপারে ইরান থেকে ইসরায়েলকে দেওয়া হয় তথ্য

আলি লারিজানির ব্যাপারে ইরান থেকে ইসরায়েলকে দেওয়া হয় তথ্য