• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫, ০৮:২৯
অ+
অ-
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করল ট্রাম্প প্রশাসন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বিস্ময়কর সিদ্ধান্তে দেশটির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে।

বিজ্ঞাপন

যা উত্তর আমেরিকার এই দেশটির সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধকে আরও উসকে দিলো। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের “স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম” (এসইভিপি) সনদ বাতিল করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি “আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে”।

তিনি বলেন, “এই সিদ্ধান্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।”

বিজ্ঞাপন

অন্যদিকে হার্ভার্ড প্রশাসন এই পদক্ষেপকে “আইনবহির্ভূত” বলে উল্লেখ করে বলেছে, “বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থী ও গবেষকেরা আমাদের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেন। তাদের উপস্থিতি শুধু হার্ভার্ড নয়, যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ।”

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি ছিল ৬ হাজার ৭০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রসংখ্যার ২৭ শতাংশ। এই সিদ্ধান্তে তদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে।

হার্ভার্ড কেনেডি স্কুলে অধ্যয়নরত অস্ট্রেলিয়ার ছাত্রী সারাহ ডেভিস বিবিসিকে বলেন, “এই ঘোষণাটা এলো আমাদের স্নাতক সমাবর্তনের মাত্র পাঁচ দিন আগে। আমরা জানি না এরপর কী হবে—আমরা এখানে থেকে কাজ করতে পারব কি না, সেটাও স্পষ্ট না।”

বিজ্ঞাপন

সুইডেনের শিক্ষার্থী লিও গারডেন বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি পাওয়া ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। অথচ আজ আমাদের রাজনৈতিক দৌরাত্ম্যে ‘বোঝা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা ভীষণ অপমানজনক।”

আরও পড়ুন

কথা না শুনলে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়, হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা
বিশ্বখ্যাত হার্ভাডের ২৩ শতাংশ এমবিএ শিক্ষার্থী এখনো চাকরি পাননি
হার্ভার্ডের দুই বিলিয়নের বেশি ডলারের অর্থায়ন স্থগিত করলেন ট্রাম্প
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল যুক্তরাষ্ট্র

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয়। কারণ প্রশাসন বিশ্ববিদ্যালয়কে একটি দীর্ঘ দাবির তালিকা পাঠায়, যাতে নিয়োগ, ভর্তি ও পাঠদানের ধরন বদলে ‘এন্টি-সেমিটিজম’ মোকাবিলার দাবি জানানো হয়। পরে হোয়াইট হাউস দাবি করে, এটি “ভুল করে পাঠানো হয়েছিল”।

এছাড়া হার্ভার্ডের ট্যাক্স-ছাড় সুবিধা বাতিল ও সরকারি গবেষণা অনুদান বন্ধ করারও হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এমনকি হার্ভার্ডকে গত পাঁচ বছরের বিদেশি শিক্ষার্থীদের শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত নথি, ভিডিও, অডিও এবং ক্যাম্পাসে ‘অবৈধ’ বা ‘সহিংস’ কার্যকলাপের প্রমাণ ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

অবশ্য বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত স্থগিত করে রায় দেন। তিনি বলেন, যতক্ষণ না পুরো বিষয়টি আদালতে নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা যাবে না।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

বললেন বিপ্লবী গার্ডের মুখপাত্রইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান