• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পকে নোবেলজয়ী মারিয়া কোরিনার ফোন, বললেন যে কথা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ০৯:০০
অ+
অ-
ট্রাম্পকে নোবেলজয়ী মারিয়া কোরিনার ফোন, বললেন যে কথা

শান্তিতে নোবেল জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মারিয়া কোরিনা মাচাদো। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) ট্রাম্প এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মারিয়া তাকে বলেছেন, তার সম্মানেই নাকি তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।

হোয়াইট হাউজে সাংবাদিকরা ট্রাম্পকে নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি নোবেল কমিটির সরাসরি সমালোচনা না করলেও বলেছেন, তিনি বিশ্বব্যাপী আটটি যুদ্ধ বন্ধ করেছেন। তাই তার নোবেল পাওয়া উচিত ছিল।

নোবেলজয়ী মারিয়ার সঙ্গে ফোনালাপ নিয়ে ট্রাম্প বলেছেন, “যিনি আজ নোবেল জিতেছেন তিনি আমাকে ফোন করেছেন। আমাকে বলেছেন, ‘আপনার সম্মানে আমি এ পুরস্কার গ্রহণ করছি। কারণ আপনিই সত্যি নোবেল প্রাপ্য’। এটি খুবই ভালো”

বিজ্ঞাপন

ট্রাম্প মজা করে বলেন, “আমি তাকে বলিনি, আপনার নোবেল আমাকে দিয়ে দিন। তবে আমি বললে তিনি হয়ত দিয়ে দিতেন। তিনি খুবই ভালো মানুষ।”

এদিকে নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার নিরলস পরিশ্রম করায় মারিয়া কারিনোকে এ বছর শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।  

তবে ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ মারিয়াকে নোবেল দেওয়ার সমালোচনা করেছে। নোবেল কমিটি ‘শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে’ বলেও অভিযোগ করেছে হোয়াইট হাউজ।

বিজ্ঞাপন

তারা বলেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার রয়েছে একটি মানবিক হৃদয়। তার মতো আর কেউ হবে না, যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নড়াতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।”

সূত্র: রয়টার্স

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

ANALYSISরণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

রক্তাক্ত কুদস দিবস : তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত

রক্তাক্ত কুদস দিবস : তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর